এসকেএস ফাউন্ডেশনে ৩২ কর্মী নিয়োগ, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসকেএস ফাউন্ডেশন’ তাদের ‘ডোমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস)’ প্রকল্পের আওতায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইডকলের অংশীদারত্বের মাধ্যমে বাস্তবায়িত এই প্রকল্পে ‘সেলস অফিসার কাম টেকনিশিয়ান’ পদে মোট ৩২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ই–মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় ১২ নভেম্বর ২০২৬। ৫১তম বিসিএস: ৫ হাজার চিকিৎসক হতে আবেদন করলেন ৪৪,৬৩৫ জন।

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে রাজশাহী ও রংপুর অঞ্চল। এই পদে আবেদনের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল এনার্জি টেকনোলজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা পদার্থবিজ্ঞানে বিএসসি ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়া এনজিও বা ব্যবসায়িক ক্ষেত্রে দুই থেকে তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সোলার ইনভার্টার, ব্যাটারি প্রযুক্তি, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, প্রটেকশন সিস্টেম ও আর্থিং বিষয়ে জ্ঞান এবং সাইট সার্ভে ও ফিজিবিলিটি অ্যাসেসমেন্টে দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস, এক্সেল, অটোক্যাড ও সোলার ডিজাইন সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হওয়া জরুরি। পাশাপাশি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ও নেগোসিয়েশনেও দক্ষতা থাকতে হবে।

প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে পারবে। নির্বাচিত কর্মীরা মাসিক ২৫,০০০ টাকা বেতন পাবেন। এছাড়াও ভ্রমণের ভাতা, সপ্তাহে দুই দিন ছুটি এবং প্রকল্প বাজেটের বিধান অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। নিয়োগের ক্ষেত্রে নারীদের বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তের পিডিএফ কপি এবং দুজন রেফারির নাম ও যোগাযোগের বিবরণসহ আবেদন করতে হবে। নির্ধারিত এই নথিপত্র [email protected] এই ই–মেইলে ডেপুটি ডিরেক্টর–এইচআর বরাবর পাঠাতে হবে। বাছাইকৃত প্রার্থীদেরই কেবলমাত্র সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে। নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন।