এসবিএসি ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ

নিয়োগ সংক্রান্ত সাধারণ তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: এসবিএসি ব্যাংক পিএলসি।
  • পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার।
  • চাকরির ধরন: ফুলটাইম ও স্থায়ী।
  • পদমর্যাদা: সিনিয়র এক্সিকিউটিভ অফিসার থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত।
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। যারা সিএ, সিএমএ, এসিসিএ, সিএফএ, এমপিএ, এমপিএফ, এমপিবি অথবা এমবিএম কোর্স সম্পন্ন করেছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিষ্ঠানটিতে ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে স্থায়ী কর্মী নেওয়া হবে।

প্রার্থীকে যেকোনো স্বনামধন্য ব্যাংকে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে। এমটিও বা প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করা প্রার্থীদের ক্ষেত্রে বাড়তি সুবিধা থাকবে। এছাড়া ব্যাংকিং অপারেশনস, ক্রেডিট ম্যানেজমেন্ট, বৈদেশিক বাণিজ্য ও শাখা পরিচালনায় বাস্তব দক্ষতা থাকা আবশ্যক। আবেদনকারীর চমৎকার যোগাযোগ দক্ষতা এবং আন্তব্যক্তিক সম্পর্ক বজায় রাখার সক্ষমতা থাকতে হবে। তবে উল্লেখ্য, কর্মজীবনে যাদের চাকরিতে বড় ধরনের বিরতি রয়েছে, তাদের আবেদনের প্রয়োজন নেই। এসবিএসি ব্যাংক পিএলসি (সাউথবাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক) তাদের শাখা পরিচালনায় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

দায়িত্বসমূহ

নিযুক্ত প্রার্থীকে শাখার পোর্টফোলিও ব্যবস্থাপনা ও ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে হবে। নিয়মিত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, আমানত ও ঋণের প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং সেলস টিম পরিচালনা করে নতুন গ্রাহক সংগ্রহ করা তার দায়িত্বের অংশ। পাশাপাশি অ্যান্টি-মানি লন্ডারিং (AML) নির্দেশিকাসহ ব্যাংকিং রেগুলেটরি কমপ্লায়েন্স ও অভ্যন্তরীণ তদারকি কঠোরভাবে পরিপালন করতে হবে। সপ্তাহের সেরা ১০ চাকরি: জেনে নিন ১২৭৩ পদের বিবরণ (২৫ সেপ্টেম্বর—১ অক্টোবর)। শাখা কর্মীদের পরিচালনা ও তাঁদের লক্ষ্য অর্জনে সহায়তার মাধ্যমে দক্ষ টিম গঠন করা।

আবেদন প্রক্রিয়া

  • আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৬।
  • বিস্তারিত তথ্য ও আবেদন লিঙ্ক: আগ্রহী প্রার্থীরা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা সংশ্লিষ্ট নিয়োগ পোর্টালের লিংকে প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট ভিজিটিং স্কলার, বাংলাদেশিদের শিক্ষকতা ও গবেষণার সুযোগ, আবদনের সময় বৃদ্ধি।