কিম কার্দাশিয়ানের জীবনীকারকে ১৭ বার সাক্ষাৎকারের সময় দিলেন না প্যারিস

কিম কার্দাশিয়ানের জীবনীগ্রন্থ ‘সিটিজেন কিম: দ্য ওম্যান হু ক্রিয়েটেড দ্য ফিউচার’ লিখতে দীর্ঘ পাঁচ বছর গবেষণা করেছেন লেখক জোনাথন ভ্যান মিটার। এই বইয়ের কাজ করতে গিয়ে তিনি কিমের ব্যক্তিগত ও পেশাগত জীবনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলার সুযোগ পেলেও প্যারিস হিলটনের সাক্ষাৎকার নেওয়াটি তার জন্য কঠিন অভিজ্ঞতায় পরিণত হয়েছিল। সম্প্রতি নিজের নতুন বইয়ের প্রচারণার সময় লেখক জানান, শুরুতে প্যারিসের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেলেও পরবর্তীতে তা আর বাস্তবে রূপ নেয়নি। সম্প্রতি নিজের নতুন বইয়ের প্রচারের সময় এই তথ্য প্রকাশ করেন ওই লেখক। শুরুতে প্যারিসের সঙ্গে সাক্ষাৎকারের ব্যবস্থা করতে সহায়তা করলেও পরে প্রক্রিয়াটি থমকে যায়।

ভ্যান মিটারের ভাষ্যমতে, তিনি নিয়মিত প্রশ্ন পাঠিয়েছিলেন এবং প্যারিসের সহকারীর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন। কিন্তু প্রায় চার মাস সময় ধরে ১৭ বার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেও তা বারবার বাতিল হয়ে যায়। লেখক উল্লেখ করেন, শেষ পর্যন্ত সাক্ষাৎকারটির চেয়ে বারবার সেটি বাতিল হওয়ার বিষয়টিই তার কাছে বইয়ের জন্য আরও বেশি কৌতূহলোদ্দীপক বা আকর্ষণীয় হয়ে ওঠে। বিষয়টি নিয়ে নিজের হতাশার কথা তিনি কিম কার্দাশিয়ানকে জানালে তিনি বেশ ক্ষুব্ধ হন বলেও দাবি করেন ভ্যান মিটার। লেখক জোনাথন ভ্যান মিটার কিম কার্দাশিয়ানের জীবনী লেখার জন্য প্যারিস হিলটনের সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন; কিন্তু প্রায় চার মাসে ১৭ বার আয়োজন করেও শেষ পর্যন্ত তা নেওয়া সম্ভব হয়নি।

তবে লেখকের এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে প্যারিস হিলটনের ঘনিষ্ঠ একটি সূত্র। তাদের ভাষ্য অনুযায়ী, ব্যস্ত শিডিউল ও ঘনঘন ভ্রমণের কারণেই প্যারিসের সহকারীর মাধ্যমে সাক্ষাৎকারের এই সূচি বারবার ব্যর্থ হয়েছিল। কিমের প্রতি প্যারিসের কোনো ধরনের বিরূপ মনোভাব বা ক্ষোভ এর পেছনে ছিল না। বরং তারা এখনো একে অপরের কাজকে সমর্থন করেন বলে জানানো হয়েছে। ফলে সাক্ষাৎকারের আয়োজন কেন বারবার বাতিল হয়েছিল, তা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময়ের পুরোনো কিম কার্দাশিয়ান ও প্যারিস হিলটনের সম্পর্ক। ২০০০-এর দশকের শুরুর দিকে প্যারিসের সহকারী ও স্টাইলিস্ট হিসেবে কাজ শুরু করেছিলেন কিম, যা পরবর্তীতে তাকে রিয়েলিটি শো তারকা ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। সময়ের সাথে সম্পর্কের ধরন পরিবর্তিত হলেও তাদের মধ্যে সুসম্পর্ক অটুট রয়েছে, যার প্রমাণ পাওয়া গেছে ২০২০ সালে স্কিমসের প্রচারণায় তাদের একসাথে কাজ করার মধ্য দিয়েও। ভ্যান মিটারের বর্ণনায় সাক্ষাৎকারের এই জটিলতা দুই তারকার মধ্যকার পুরনো টানাপোড়েনের বিষয়টিকে ফের আলোচনায় নিয়ে এসেছে। ২০২০ সালে স্কিমসের একটি প্রচারাভিযানেও অংশ নেন তারা। ভ্যান মিটারের বর্ণনায় এই ঘটনা দুই নারীর পুরোনো টানাপোড়েনের বিষয়টিকেও সামনে নিয়ে আসে।