জাহাঙ্গীর সিকদার প্রযোজিত ও এম ডি ইকবাল পরিচালিত নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’-তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।
এর আগে জমকালো মহরত অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের নাম ঘোষণা করা হয়। এছাড়া সিনেমাটিতে আজমেরী হক বাঁধন, রোজিনা ও ওমর সানীসহ আরও অনেকে অভিনয় করবেন।

