রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত ‘জেলার-২’ সিনেমায় যুক্ত হলেন বিদ্যা বালান। রোববার প্রকাশ করা হয়েছে তার চরিত্রের প্রথম ঝলক, যেখানে তাকে ‘কান্থা’ চরিত্রে দেখা গেছে। প্রথম ঝলকেই দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
নেলসন দিলীপ কুমার পরিচালিত এই সিনেমায় নাম ভূমিকায় থাকছেন রজনীকান্ত, যাকে ‘টাইগার মুথুভেল পান্ডিয়ান’ হিসেবে দেখা যাবে। এছাড়া আরও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, এস জে সূর্য ও সুরজ ভেঞ্জারমুডু। আগামী ১৫ই অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

