ম্যাড থেয়েটার প্রযোজিত একক চরিত্রের নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’ আবার ঢাকার মঞ্চে ফিরছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে এনএসডি আয়োজিত ভারত রং মহোৎসবে নাটকটির সর্বশেষ প্রদর্শনী হয়েছিল।
আগামী ২৫ ও ২৬শে সেপ্টেম্বর, শুক্র ও শনিবার, সন্ধ্যা ৭.১৫ মিনিটে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির পর পর দু’টি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটিতে একক অভিনয় করছেন আর্য মেঘদূত, যিনি মূলধারার বাংলানাট্যের সর্বকনিষ্ঠ একক নাটকের অভিনেত্রী।

