বিশ্বকাপে তিউনিসিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করে সুইডেনের বড় জয়

বিশ্বকাপের আসরে নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে গোলের মালা পরিয়ে বড় জয় তুলে নিয়েছে সুইডেন। ইয়াসিন আয়ারি ম্যাচের শুরু এবং শেষ গোলটি করেন, এছাড়া আরও তিনজন স্কোরবোর্ডে নাম লেখান।

মেক্সিকোর এস্তাদিও মন্তেরিতে বাংলাদেশ সময় সোমবার সকালে ‘এফ’ গ্রুপের এই ম্যাচে সুইডিশরা তিউনিসিয়াকে ৫-১ গোলে পরাজিত করে। প্রথমার্ধে তারা ২-১ গোলে এগিয়ে ছিল।