ওটিটি প্ল্যাটফর্মে গোয়েন্দা গল্প নির্মাণের মাধ্যমে দর্শকপ্রিয়তা পাওয়া নির্মাতা তানিম নূর এবার বড় পর্দায় ফিরছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার প্রকাশের মধ্য দিয়ে তিনি তার নতুন সিনেমা ‘মজনু এন্টারপ্রাইজ’-এর ঘোষণা দিয়েছেন। এর আগে ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণ করে তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন।
তানিম নূর জানিয়েছেন, বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য বা লেখালেখির কাজ চলছে। আগামী বছর দুই ঈদের বাইরের কোনো সময়ে এটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

