নরসিংদী সিভিল সার্জনের কার্যালয় এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ১১৯ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ৩০ অক্টোবর ২০২৬ তারিখের বিকেল ৫টা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।
একনজরে নিয়োগের তথ্য
- প্রতিষ্ঠান: নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়
- পদসংখ্যা: ৮টি
- মোট নিয়োগ: ১১৯ জন
- আবেদন শুরুর তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা
পদসমূহ ও যোগ্যতা
- কম্পিউটার অপারেটর: ৩টি পদ, বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- পরিসংখ্যানবিদ: ৪টি পদ, বেতন ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। যোগ্যতা পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- কোল্ড চেইন টেকনিশিয়ান: ১টি পদ, বেতন ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)। যোগ্যতা রেফ্রিজারেশন বা শীতাতপ নিয়ন্ত্রণ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পাস।
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪টি পদ, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাস।
- স্টোরকিপার: ৫টি পদ, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাস।
- স্বাস্থ্য সহকারী: ৯৭টি পদ, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাস।
- ড্রাইভার: ৪টি পদ, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। যোগ্যতা অষ্টম শ্রেণি পাসসহ হালকা যান চালনার বৈধ লাইসেন্স।
- ল্যাব অ্যাটেনডেন্ট: ১টি পদ, বেতন ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)। যোগ্যতা মাধ্যমিক বা সমমান পাস।
আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে দেশের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্তাবলী ও নির্দেশনা অনলাইনে পাওয়া যাবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের নিয়ম জানতে [এখানে ক্লিক করুন]।

