না ফেরার দেশে অভিনেতা ডিপজলের মেজো ভাই আনোয়ার

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল। আজ সকাল ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভাইয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডিপজল।

প্রিয় ভাইকে হারিয়ে শোকাহত ডিপজল আবেগঘন ফেসবুক পোস্টে লিখেছেন, আদরের ভাইয়ের অকাল প্রয়াণ তাকে গভীরভাবে মর্মাহত করেছে। এই ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়। ভাইয়ের স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন থাকবে বলেও জানান তিনি। এছাড়া প্রয়াত ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস দান করার প্রার্থনা জানিয়েছেন অভিনেতা।

এর আগে গত ৯ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের গুরুতর অসুস্থতার কথা জানিয়ে দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন মনোয়ার হোসেন ডিপজল।