মিরপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, শনাক্ত দুর্বৃত্তরা

বুধবার সকাল ৬টার পর রাজধানীর মিরপুরের ১২ নম্বর সেকশনের ফুলকলি মোড় এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিকল্প এবং অভিজাত পরিবহনের বাস দুটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। এ সময় দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।