অনুমোদনহীন সফটওয়্যার ব্যবহার, স্প্যাম বা ভুয়া বার্তা আদান-প্রদান এবং হোয়াটসঅ্যাপের প্ল্যাটফর্ম নীতিমালা লঙ্ঘনের কারণে নিয়মিত বিভিন্ন অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়। প্রতিষ্ঠানটির স্বয়ংক্রিয় প্রযুক্তি সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করে এই ব্যবস্থা নেয়। তবে অনেক সময় ভুলবশত স্বাভাবিক ব্যবহারকারীদের অ্যাকাউন্টও বন্ধ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে চিন্তিত না হয়ে নির্দিষ্ট নিয়মে আপিল করতে হয়।
নিষেধাজ্ঞা বাতিলের প্রক্রিয়া
- হোয়াটসঅ্যাপ অ্যাপে প্রবেশের পর নিষেধাজ্ঞা সংক্রান্ত বার্তা দেখা দিলে সরাসরি ‘Request a Review’ অপশন নির্বাচন করে আবেদন করতে হবে।
- এরপর মোবাইলে প্রাপ্ত ৬ সংখ্যার ভেরিফিকেশন কোড বসিয়ে ব্যাখ্যা দিতে হবে কেন নিষেধাজ্ঞাটি ভুল মনে হচ্ছে।
- অ্যাপে সরাসরি আপিলের সুযোগ না থাকলে [email protected] ঠিকানায় ই-মেইল পাঠাতে হবে।
- ই-মেইলে দেশের কোডসহ ফোন নম্বর উল্লেখ করে ভুলবশত অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কারণ সংক্ষেপে তুলে ধরতে হবে।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ পর্যালোচনার পর যুক্তি গ্রহণযোগ্য মনে হলে বন্ধ অ্যাকাউন্টটি পুনরায় সচল করে দেয়। এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে হবে যাতে কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এই সংক্রান্ত আরও তথ্যের জন্য হোয়াটসঅ্যাপের অফিসিয়াল সহায়তা কেন্দ্র বা তাদের নির্দেশিকা যাচাই করা যেতে পারে। সূত্র: ইন্ডিয়া টুডে।

