নিয়োগ সংক্রান্ত তথ্য
নীলফামারীর পুলিশ লাইন্স একাডেমি সহকারী শিক্ষক (গণিত) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আগামী ০১ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন খামের ওপর পদের নাম ও বিষয়ের উল্লেখ থাকা বাধ্যতামূলক। আবেদনের শেষ সময়: ০১ নভেম্বর ২০২৬।
এক নজরে নিয়োগের বিস্তারিত
- প্রতিষ্ঠানের নাম: পুলিশ লাইন্স একাডেমি, নীলফামারী।
- পদের নাম: সহকারী শিক্ষক (গণিত)- বাংলা মাধ্যম।
- পদসংখ্যা: ০২টি।
- শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
- বয়সসীমা: ২২ থেকে ৪০ বছর।
- চাকরির ধরন: ফুলটাইম।
- কর্মস্থল: নীলফামারী সদর।
সুযোগ-সুবিধাসমূহ
নিয়োগপ্রাপ্তদের ১ থেকে ২ বছর শিক্ষানবিশকাল পূর্ণ হওয়ার পর স্থায়ীকরণ করা হবে।
এরপর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বিধি অনুযায়ী ১০ম গ্রেডের বেতন স্কেলসহ ১৫% বাড়ি ভাড়া, ৫% বার্ষিক ইনক্রিমেন্ট, ১০% প্রভিডেন্ট ফান্ড এবং প্রতিষ্ঠান কর্তৃক ৫% আউটফিট ভাতা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি ও বিস্তারিত জানতে নির্ধারিত বিজ্ঞপ্তিটি অনুসরণ করতে হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
- কর্মক্ষেত্র: শিক্ষা প্রতিষ্ঠানে।
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
- বেতন: দশম গ্রেড।

