স্থায়ীভাবে বন্ধ হচ্ছে গাজীপুরের উল্কা সিনেমা হল

গাজীপুর চৌরাস্তার পরিচিত প্রেক্ষাগৃহ ‘উল্কা’ আগামী নভেম্বর থেকে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। মানসম্মত সিনেমার অভাব, প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারা এবং ক্রমাগত লোকসানের মুখে পড়ে হলটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হলটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিক উদ্দিন জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে হলটি ধুঁকে ধুঁকে চলছে। সিনেমা চালিয়ে হলের বিদ্যুৎ বিলের খরচও উঠে আসছে না। দেশের অন্যান্য সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলের মতোই আর্থিক সংকটে পড়ে এটি বন্ধের তালিকাভুক্ত হলো।