পর্তুগালের কাছে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আজারবাইজানের হবসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে লাল-সবুজরা শুরুতেই চমক দেখিয়েছিল। ম্যাচের ৩৪ সেকেন্ডে ফরোয়ার্ড মোহাম্মদ বায়জিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। ৭ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার আরশি আজিমের ভুলে আত্মঘাতী গোল হজম করলে পর্তুগাল সমতায় ফেরে। এরপর ১২ মিনিটে মিডফিল্ডার রুবেন কুইরোজ গোল করে পর্তুগালকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শেষভাগে গোলকিপার সায়েদ রায়াতের ভুলে বাংলাদেশ আরও একটি গোল খেয়ে বসে।

গ্রুপ ‘জি’তে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পর্তুগাল। অন্যদিকে বাংলাদেশ একটি হার ও একটি ড্র মিলিয়ে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে। এবারের এই টুর্নামেন্টটি ফিফা প্রথমবারের মতো বিশ্বমঞ্চে বড় পরিসরে আয়োজন করেছে। যেখানে ১৯১টি দেশ ৩২টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। বিশ মিনিট করে মোট ৪০ মিনিটের এইট-এ-সাইড ফরম্যাটে চলছে এই প্রতিযোগিতা। মূলত গত বছর বাফুফের দেশব্যাপী অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে গঠিত এই দল দীর্ঘ দুই মাসেরও বেশি সময় অনুশীলনের পর আজারবাইজানে খেলতে গিয়েছে। এর আগে গত বছর বাফুফের দেশব্যাপী অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং পরবর্তীতে দীর্ঘ ক্যাম্প ও ওপেন ট্রায়ালের মাধ্যমে এই দল গঠন করন।