প্রথম সিনেমায় কত পারিশ্রমিক পেয়েছিলেন পরীমনি?

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি ২০১৫ সালে শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তবে এর আগেই তিনি ‘রানা প্লাজা’ নামের একটি সিনেমায় কাজ করেছিলেন, যা শেষ পর্যন্ত মুক্তি পায়নি।

সম্প্রতি অভিনেত্রী ও উপস্থাপক মৌসুমী হামিদের এক প্রশ্নের জবাবে পরীমনি তার প্রথম সিনেমার পারিশ্রমিকের বিষয়টি খোলাসা করেন। তিনি জানান, ক্যারিয়ারের শুরুর সেই সিনেমায় তার পারিশ্রমিক ছিল তিন লাখ টাকা।