বাংলাদেশ শিশু হাসপাতালে ১০৮ জনের নিয়োগ

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে চিকিৎসক ও কর্মচারী ক্যাটাগরিতে মোট ১০৮ জনকে নিয়মিত ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে হবে।

চিকিৎসক পদের বিবরণ ও যোগ্যতা

  • আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু মেডিসিন)৩৫টি পদ (গ্রেড–৯)। বেতন স্কেল: ৪৪,০০০–১০৫,৯০০ টাকা।
  • আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু সার্জারি)৯টি পদ (গ্রেড–৯)। বেতন স্কেল: ৪৪,০০০–১০৫,৯০০ টাকা।
  • আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু অ্যানেসথেসিয়া)৫টি পদ (গ্রেড–৯)। বেতন স্কেল: ৪৪,০০০–১০৫,৯০০ টাকা।
  • আবাসিক মেডিক্যাল অফিসার (ইএনটি)১টি পদ (গ্রেড–৯)। বেতন স্কেল: ৪৪,০০০–১০৫,৯০০ টাকা।
  • যোগ্যতাবিএমডিসি স্বীকৃত এমবিবিএস ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে বিএমইউ বা বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমাসর্বোচ্চ ৩৫ বছর। উচ্চতর ডিগ্রিধারী (ডিসিএইচ, এমডি, এমএস, এফসিপিএস) প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা দুই বছর শিথিলযোগ্য।
  • পরীক্ষার ফিপরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট–এর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ২,০০০ টাকার পে–অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।

কর্মচারী পদের বিবরণ ও যোগ্যতা

  • ওয়ার্ড বয়/আয়া৩৩টি পদ (গ্রেড–২০)। বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।
  • পিয়ন (অফিস সহায়ক)১০টি পদ (গ্রেড–২০)। বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।
  • অ্যাটেনডেন্ট (ওটি, এক্স–রে, ল্যাব ও কার্ডিয়াক)২৫টি পদ (গ্রেড–২০)। বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।
  • যোগ্যতাএসএসসি পাস হতে হবে। সংশ্লিষ্ট পদে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়সসীমাসর্বোচ্চ ৩২ বছর।
  • পরীক্ষার ফিপরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট–এর অনুকূলে ৫০০ টাকার পে–অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করবেন। আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিএমডিসি নিবন্ধন (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, তিন কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং নির্ধারিত ফি বা পে–অর্ডার যুক্ত করতে হবে।

সম্পূর্ণ আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা–১২০৭’ ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ সময় ১৭ অক্টোবর পর্যন্ত (অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বেলা ২টা)। খামের ওপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার পদ্ধতি অনুসরণ করা হবে। উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে।
  • যোগ্যতা: এসএসসি পাস। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
  • ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি কলেজশিক্ষার্থীদের জন্য, মাসে পাবে ৫,০০০ টাকা।
  • আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা।