চলতি বছরের শুরুতে মস্তিষ্কে টিউমার শনাক্ত হয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির। গত আট মাস ধরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি কেমোথেরাপি নিচ্ছেন। বর্তমানে তিনি বাড়িতে পরিবারের সদস্য ও পোষ্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন। মানসিকভাবে অভিনয়ের জন্য প্রস্তুত এই অভিনেত্রী চলতি মাসেই ক্যামেরার সামনে ফেরার আশা ব্যক্ত করেছেন। তানিয়া বৃষ্টি বলেন, তিনি অভিনয়ের মানুষ এবং অবশ্যই আবারও কাজে ফিরতে চান।
Loading more post...

