গত ৩০ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত অল কমিউনিটি ক্লাবের নভোএয়ার কনফারেন্স হলে বিনোদন সাংবাদিক অভি মঈনুদ্দীনের জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে তারার মেলা বসেছিল। শোবিজ জগতের পরিচিত মুখদের সরব উপস্থিতিতে পুরো আয়োজনটি মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে সাংবাদিকের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরাও অংশ নিয়েছিলেন। গত ৩০ অক্টোবর সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে তার কাছের প্রিয় শিল্পী, আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্যরা অংশ নেন।
জন্মদিনের এই বিশেষ আয়োজনে শুভেচ্ছা জানাতে এবং দোয়ার জন্য উপস্থিত ছিলেন জীবন্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত, জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুর এবং চিত্রনায়িকা শাবনাজ। এ ছাড়াও তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান, নাজনীন চুমকি, ঈশিতা, আব্দুন নূর সজল, দীপা খন্দকার, রিচি সোলায়মান, জান্নাতুল সুমাইল হিমি, শিরতাজ জেবিন এবং কনক মীম। সঙ্গীতশিল্পীদের মধ্যে রুমানা ইসলাম ও দিঠি আনোয়ার উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে আরও অংশ নেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, শেষের কবিতা সিগনেচার বুটিকের কর্ণধার এরীন এম খান এবং তরুণ ব্যবসায়ী শামীম আল হাসান। শোবিজ জগতের আরও অনেকের মধ্যে সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা, শান সায়েক, জোবায়ের জাহাঙ্গীর জয়, ইউসুফ আহমেদ খান ও তানজিন মিথিলা উপস্থিত ছিলেন। চলচ্চিত্র পরিচালক ও ইভেন্ট অর্গানাইজার সাকিব সনেট এবং সুনামগঞ্জ থেকে আসা অভি মঈনুদ্দীনের ঘনিষ্ঠ বন্ধু মো. আনোয়ার হোসেনও অনুষ্ঠানে অংশ নেন। এ সময় সাংবাদিকের স্ত্রী সাবিহা সুলতানা জেমি, দুই কন্যা মাদিহা মার্সিহা এবং রিচির মেয়ে ইলমা তার পাশে ছিলেন।
অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পালন করেন শান্তা জাহান। আয়োজনের শুরুতেই সঙ্গীত পরিবেশন করে মিথিলা ও জোবায়ের জাহাঙ্গীর জয় উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। তারকার উপস্থিতি ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে পুরো সন্ধ্যাটি ছিল উৎসবমুখর।

