বিশ্বের সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় স্থান পেয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। মার্কিন বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’ কর্তৃক প্রকাশিত এই তালিকায় তিনি একমাত্র ভারতীয় শিল্পী হিসেবে জায়গা করে নিয়েছেন। তালিকায় ৯২তম অবস্থানে থাকলেও শাহরুখের পেছনে রয়েছেন হলিউডের জোয়াকিন ফিনিক্স, জেনডায়া, এমা স্টোন, এডি মারফি ও সিলভেস্টার স্ট্যালোনসহ অনেক নামী তারকা। চার দশকের বেশি সময় ধরে বড় পর্দায় সক্রিয় শাহরুখের অভিনয়ের দীর্ঘ যাত্রার প্রতি সম্মান জানাতে ভ্যারাইটি তার অভিনীত সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমাটিকে বিশেষভাবে উপস্থাপন করেছে। ২০০২ সালে মুক্তি পাওয়া এই ছবিতে মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রাই, জ্যাকি শ্রফ ও কিরণ খেরের সঙ্গে শাহরুখের অভিনয় প্রশংসিত হয়েছিল। ৯০টির বেশি সিনেমায় অভিনয় করা এই তারকার ঝুলিতে নানা ধরনের চরিত্র রয়েছে।
শাহরুখ খানের অভিনয়শৈলী নিয়ে সাময়িকীটি জানিয়েছে, তিনি নিজের রসবোধ সম্পর্কে সচেতন ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অভিনয়ের স্বতঃস্ফূর্ততা বজায় রাখেন। ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে তারকাখ্যাতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতাই তাকে এই সাফল্যের চূড়ায় নিয়ে গেছে। ১৯৯৩ সালে ‘বাজিগর’ ও ‘ডর’ সিনেমার মাধ্যমে নেতিবাচক চরিত্রে অভিনয়ে পরিচিতি পাওয়া শাহরুখ পরবর্তীতে রোমান্টিক নায়ক হিসেবে হিন্দি সিনেমায় বিশেষ জায়গা তৈরি করেন। বিশেষ করে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তার ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দিয়েছিল। দীর্ঘ সময়ে ৯০টিরও বেশি সিনেমায় বৈচিত্র্যময় চরিত্রে কাজ করা এই তারকা বর্তমানে কমেডি ও অ্যাকশন সিনেমাতেও সমান পারদর্শী। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো ব্লকবাস্টার সিনেমায় তার অ্যাকশন অবতার দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ১৯৯৩ সালে ‘বাজিগর’ ও ‘ডর’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পরিচিতি পান শাহরুখ। পাশাপাশি দীর্ঘ ক্যারিয়ারে তারকাখ্যাতির নানা ধাপে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার বিষয়টিও উল্লেখ করেছে।
ভ্যারাইটির তালিকার শীর্ষে রয়েছেন মেরিলিন মনরো। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে হামফ্রে বোগার্ট ও চার্লি চ্যাপলিন রয়েছেন। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন জ্যাক নিকলসন এবং ক্যাথরিন হেপবার্ন। এছাড়া সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি অভিনেতা তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড রয়েছেন প্রথম দশের তালিকায়। ভ্যারাইটি জানিয়েছে, সিনেমার ইতিহাসে তারকাদের সামগ্রিক প্রভাব, অভিনয়ের মান ও জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়েই এই তালিকা প্রস্তুত করা হয়েছে।
এদিকে নতুন সিনেমা ‘কিং’ নিয়ে শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশনধর্মী চলচ্চিত্রটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমায় শাহরুখ ছাড়াও সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল ও অভয় ভার্মার মতো বড় তারকারা অভিনয় করছেন।

