নিয়োগের বিস্তারিত
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনেইয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে ৩৭০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
নিচে বিভিন্ন কোম্পানি ও পদের তথ্য দেওয়া হলো
- N.M.S Mosharaf Sdn Bhd: রংমিস্ত্রি (১), নির্মাণশ্রমিক (৬); বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
- H.1 Contractor Sdn Bhd: সাধারণ শ্রমিক (৩), টেকনিশিয়ান (২), ইলেকট্রিশিয়ান (২); বেতন দৈনিক ২০ থেকে ২৩ ব্রুনেই ডলার।
- Kafa Jaya Construction: নির্মাণশ্রমিক (৩); বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- MCDC Sdn Bhd: নির্মাণশ্রমিক (৫); বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- Hungjer Contractor: সাধারণ শ্রমিক (২); বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- K-Motors Sdn Bhd: অটোমোটিভ মেকানিক (২); মাসিক বেতন ৬৫০ ব্রুনেই ডলার (প্রায় ৬২,৭৭৪ টাকা)।
- Daikyo Environment Recycling Sdn Bhd: জেনারেল লেবার (২); বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- Bru Spark Technology: সাধারণ শ্রমিক (৪); বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- Syarikat Kita Bersatu: জেনারেল ওয়ার্কার (১৯), নির্মাণশ্রমিক (১৯)।
- HDR Sdn Bhd: সাধারণ শ্রমিক (৫০), প্লাম্বার (৫)।
- Suzana Guru Contractor: শ্রমিক (৩৫), রাজমিস্ত্রি (১০)।
- Celina Enterprise: নাপিত (৩); বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- C-Tech Sdn Bhd: নির্মাণশ্রমিক (৬); বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- Kontrektor Jusmarliana & Keluarga: ফোরম্যান (২), প্লাম্বার (৪)।
- Damuda Construction: নির্মাণশ্রমিক (২৫); বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- Syarikat Siti Binti Mohd Tahir & Anak-Anak: ফোরম্যান (১), নির্মাণশ্রমিক (৮)।
- Roman Sdn Bhd: সাধারণ শ্রমিক (১০); বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- W.H Jaya Enterprise: সাধারণ শ্রমিক (৫)।
- Nihal Sdn Bhd: সাধারণ শ্রমিক (২০), মিস্ত্রি (৩), ড্রাইভার (৩); বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার অথবা মাসিক ৬৫০ ব্রুনেই ডলার।
শর্তাবলি ও সুযোগ-সুবিধা
- চাকরির চুক্তির মেয়াদ দুই বছর (নবায়নযোগ্য)।
- দৈনিক কর্মঘণ্টা ৮ ঘণ্টা।
- নিয়োগকর্তা বিমানভাড়া বহন করবেন।
- আবাসনের ব্যয় কোম্পানি বহন করবে, তবে খাবারের খরচ কর্মীকে বহন করতে হবে।
- ওভারটাইম, মেডিকেল, বিমা, ছুটিসহ অন্যান্য সুবিধা ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন শুরু হয়েছে ২৩ নভেম্বর ২০২৬ সকাল ১০টায় এবং শেষ হবে ২৭ নভেম্বর ২০২৬ বিকেল ৪টায়। আবেদনের শেষ সময় ২৭ নভেম্বর বিকেল ৪টা।
আবেদনকারীকে ১০০ টাকা প্রাথমিক ফি দিতে হবে।
এছাড়া নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে দক্ষ কর্মীর জন্য ৫৮,৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীর জন্য ৪৬,৮৫০ টাকা পরিশোধ করতে হবে।
- টেকনিশিয়ান (২): দৈনিক ২৩ ব্রুনেই ডলার (প্রায় ২,২২১ টাকা)।
- ইলেকট্রিশিয়ান (২): দৈনিক ২২ ব্রুনেই ডলার (প্রায় ২,১২৫ টাকা)।
- ৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, নিজ উপজেলায় চুক্তিতে সরকারি চাকরি।
- ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা।
- ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল আটকে আছে ৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায়।

