অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত ‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন: চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রবাসী তরুণদের সাথে সরাসরি মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউডব্লিউএস ব্যাংকসটাউন অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক তরুণ অংশগ্রহণ করেন।
তরুণদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, জীবনে বড় কোনো লক্ষ্য অর্জন করতে হলে নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। তিনি আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উচ্চতর নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধের চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, দেশ ও উম্মাহর বৃহত্তর কল্যাণে প্রকৃত ভূমিকা রাখার জন্য তরুণ প্রজন্মকে এখন থেকেই প্রস্তুত হতে হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণদের বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিরোধীদলীয় নেতা। তিনি জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সঠিক সমন্বয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

