ব্র্যাকে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ, আবেদন চলবে ২১ নভেম্বর পর্যন্ত

পদের বিবরণ ও যোগ্যতা

  • পদ: ব্রাঞ্চ ম্যানেজার, দাবি (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম)।
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে ব্যবসায় প্রশাসন বা ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • অন্যান্য দক্ষতা: ক্ষুদ্রঋণ কার্যক্রম যেমন—ঋণ বিতরণ, সঞ্চয় আদায়, পোর্টফোলিও ব্যবস্থাপনা ও ঋণগ্রহীতা নির্বাচন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ ছাড়া আর্থিক ব্যবস্থাপনা, নগদ অর্থ পরিচালনা, শাখা পর্যায়ের বাজেট প্রণয়ন ও লক্ষ্যমাত্রা নির্ধারণে পারদর্শী হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা এবং দল পরিচালনা ও কার্যকর যোগাযোগের সক্ষমতা থাকা আবশ্যক।

চাকরির ধরন ও কর্মস্থল

  • চাকরির ধরন: প্রজেক্ট স্টাফ (ফুল টাইম)।
  • কর্মস্থল: ঢাকা (ব্র্যাক ফিল্ড অফিস)।
  • মূল দায়িত্ব: ব্রাঞ্চ ম্যানেজারকে একটি শাখার সার্বিক দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে হবে।

বেতন ও সুবিধাসমূহ

  • সংস্থার নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন।
  • উৎসব ভাতা, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনপ্রক্রিয়া

  • আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
  • নিয়োগ সতর্কতা: নিয়োগপ্রক্রিয়ার কোনো পর্যায়েই ব্র্যাক কোনো ধরনের ফি গ্রহণ করে না।
  • আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৬।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে ঘোষিত শর্তানুযায়ী কেবল বাংলাদেশি নাগরিকেরা ২১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আইটি পেশাজীবীদের জন্য বিশ্ববাজারে নতুন সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানি। টিএমএসএসে এইচএসসি ও স্নাতক পাসে ১০০০ জনের চাকরির সুযোগ, উৎসব ভাতা ৩টি।