আন্তর্জাতিক ডেস্কের জন্য দক্ষ ও অভিজ্ঞ সংবাদকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদের জন্য প্রার্থীদের আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, যুদ্ধ এবং ভূরাজনীতিসহ বৈশ্বিক বিভিন্ন ইস্যু সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। আবেদনকারীদের বাংলা ভাষায় শুদ্ধ ও প্রাঞ্জল লেখার দক্ষতার পাশাপাশি ইংরেজি সংবাদ, প্রতিবেদন ও বিশ্লেষণ পড়ে দ্রুততার সাথে বাংলা কনটেন্ট তৈরির সক্ষমতা থাকা প্রয়োজন।
যোগ্যতা হিসেবে সংবাদ সম্পাদনা, আকর্ষণীয় শিরোনাম তৈরি, কপি রিরাইট ও তথ্য যাচাইয়ে পারদর্শিতা চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট কাজে কোনো জাতীয় দৈনিকে ২-৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগে প্রাধান্য দেওয়া হবে। এ ছাড়া সাংবাদিকতা বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ই এপ্রিলের মধ্যে জীবনবৃত্তান্ত বা সিভি পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

