মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে পাকিস্তান। গত বৃহস্পতিবার ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, মক্কা চুক্তি একটি প্রতিরক্ষামূলক কাঠামো, যার মূল লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষা করা। তিনি আরও বলেন, এই নিরাপত্তা কাঠামোটি এমন দেশগুলোর জন্য উন্মুক্ত, যারা অভিন্ন নিরাপত্তা স্বার্থ ও যৌথ দায়বদ্ধতার প্রতি অঙ্গীকারবদ্ধ। কোনো দেশ আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আবেদন করলে রিয়াদ ও আঙ্কারার অংশীদারদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে তা বিবেচনা করা হবে। তবে চুক্তির কার্যকর বাস্তবায়ন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে মক্কা চুক্তি নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চুক্তির সদস্যদেশগুলো যদি বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে আগ্রহ প্রকাশ করে, তবে ঢাকা তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। তবে এখন পর্যন্ত বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা চুক্তিতে যোগ দেওয়া বা না দেওয়ার বিষয়টি মূলত সদস্যদেশগুলোর ইচ্ছার ওপর নির্ভর করছে। আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার আগে চুক্তির বিস্তারিত দিক নিয়ে আলোচনার সময় এখনো আসেনি। তিনি মক্কা চুক্তিকে মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে অভিহিত করে বলেন, এটি মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিষয়, তাই এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
উল্লেখ্য যে, এর আগেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ মক্কা চুক্তির বিষয়ে বাংলাদেশের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছিলেন। ইসলামাবাদে আয়োজিত ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে জানতে চাওয়া হয়েছিল, পাকিস্তান এ বিষয়ে কোনো নেতৃত্ব দিচ্ছে কি না বা অন্য কোনো দেশ আগ্রহ দেখিয়েছে কি না। জবাবে মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, অভিন্ন নিরাপত্তা স্বার্থে বিশ্বাসী দেশগুলোর জন্য এই জোটের দরজা খোলা রয়েছে। সামগ্রিকভাবে, মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত একটি সতর্ক ও ইতিবাচক কূটনৈতিক অবস্থান বজায় রেখেছে। চাকরির আরও তথ্য: বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহের বিষয়ে জানতে চাওয়া হলে এ অবস্থান জানান মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি।

