রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে এই ঘটনাটি ঘটে। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫ টার দিকে রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে। বিসিবির সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার সময় গাড়িটিতে আসিফ আকবর নিজে উপস্থিত ছিলেন না। তবে ঠিক কী কারণে বা কার নির্দেশে এই হামলা চালানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনার সঙ্গে তার ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের সম্পর্ক রয়েছে কি না, তা নিয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর।

