নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের মান ও ছাপার কাজের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানী ঢাকার ছয়টি প্রেসে আকস্মিক পরিদর্শন চালিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন। সোমবার দিবাগত রাত ১২টার পর কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি এই পরিদর্শনে যান। পাঠ্যবইয়ের গুণগত মান যাচাইয়ে মধ্যরাতে রাজধানীর ৬ টি প্রেস পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন। সোমবার দিবাগত ১২ টার পর প্রেসগুলো পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের তালিকায় থাকা প্রেসগুলো হলো মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স এবং ন্যাশনাল প্রিন্টার্স। মন্ত্রী প্রতিটি প্রেসে সরেজমিন বই ছাপার কাজের অগ্রগতি ও মান দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে বিস্তারিত আলোচনা করেন।
শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন ড. আ ন ম এহছানুল মিলন। নির্ধারিত মান নিশ্চিত করার পাশাপাশি বই ছাপার কাজে কোনো গাফিলতি না করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

