সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহে এবং নিশ্চিত রোগী হিসেবে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪১ জন। এর মধ্যে কেবল গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ২২৮ জন এবং নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১১৩ জন। সারা দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ২৮ জনে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২১২ জন। হামের উপসর্গে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যু হয়েছে ১০১ জনের। এছাড়া গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট ৯৯৫ শিশুর মৃত্যু হয়েছে। ২৭ সেপ্টেম্বর (রবিবার) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

