বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বসুন্ধরা স্পোর্টিং কমপ্লেক্সে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডে জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে কালাম সিদ্দিকী আলীনের শিষ্যরা।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মালয়েশিয়া ৩৮ ওভারে ১৭৬ রানে অলআউট হয়। সফরকারী দলের ওপেনার আসলাম খান বিন মালিক ১০৭ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ১০০ রানের একটি চমৎকার ইনিংস খেলেন। এছাড়া সাইফ উল্লাহ মালিক ২৫ এবং আজব খান ১৭ রান করেন। বাংলাদেশের পক্ষে শেখ পারভেজ হোসেন জীবন ৮ ওভারে ২৩ রান খরচায় ২ মেডেনসহ ৫ উইকেট শিকার করেন। এছাড়া রাহিন আহমেদ ও স্বাধীন ইসলাম দুটি করে উইকেট পান।
১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার আদিল বিন সিদ্দিক। এরপর ইকবাল হোসেন ২৬ রান করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে সেই চাপ কাটিয়ে জয়ের পথ তৈরি করেন দেবাশিষ সরকার দেবা ও আহরার আমিন। দেবাশিষ ৪১ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস উপহার দেন এবং আহরার ৭৬ বলে অপরাজিত ৫৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩১.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ জয়ের লক্ষ্য পূরণ করে। মালয়েশিয়ার পক্ষে বিজয় উন্নি ও প্রশান্ত মধুকর দুটি করে উইকেট নেন। এছাড়া সাঈদ আজিজ, আরিফ উল্লাহ ও বিশ্বরুবেন একটি করে উইকেট লাভ করেন।
এতে এক ম্যাচ হারে রেখে মালয়েশিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কালাম সিদ্দিকী আলীনের দল।
১০৭ বলে ১০ চার ও ৪ ছক্কায় খেলেন ১০০ রানের দারুণ ইনিংস।
বোলারদের গড়ে দেয়া জয়ের ভিতে পূর্ণতা দিলেন ব্যাটাররা।
প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে নেয়া শেখ পারভেজ হোসেন জীবন দ্বিতীয় ওয়ানডেতেও ফাইফার পেয়েছেন।
দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে সাইফ উল্লাহ মালিকের ব্যাট থেকে।
আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

