মিরপুর বেড়িবাঁধে বাসের ধাক্কায় চার অটোর যাত্রী নিহত

রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকার নবাবেরবাগ উত্তরপাড়ায় বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এশিয়ান ইউনিভার্সিটির একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন। শাহ আলী থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।