নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে গড়া ৩৬৮ রানের জবাবে ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনটি নিজেদের দখলে নিয়েছে ভারত। ৪ উইকেটে ৪৮৬ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা, যার ফলে তাদের ঝুলিতে জমা হয়েছে ১১৮ রানের গুরুত্বপূর্ণ লিড। দিনের খেলা শেষে ক্রিজে রয়েছেন ৫৫ রান করা ঋষভ পন্ত এবং রান খাতা না খোলা আনশুল কাম্বোজ।
১ উইকেটে ১৫৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে ভারত। উদ্বোধনী জুটিতে আগের দিন যশস্বী জয়সওয়াল ৮৫ রান করে বিদায় নেওয়ার আগে লোকেশ রাহুলের সঙ্গে ১৩০ রানের বড় ভিত্তি গড়েছিলেন। তৃতীয় দিনে সেই ছন্দ বজায় রেখে দ্বিতীয় উইকেটে ১৬৫ রানের জুটিতে কিউই বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন রাহুল ও দেবদূত পাডিক্কাল। দুর্দান্ত ব্যাটিংয়ে রাহুল তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি, যা থামে ২৯০ বলে ১৩৬ রানে। অপর প্রান্তে শক্ত সঙ্গ দেওয়া পাডিক্কাল খেলেন ৮০ রানের এক কার্যকরী ইনিংস।
মিডল অর্ডারে নেমে শুভমান গিল খেলেন আক্রমণাত্মক ইনিংস, তবে শেষ পর্যন্ত তা আক্ষেপ বাড়িয়েছে। ১৪৬ বলে ৯৮ রান করে জ্যাকব ডাফির শিকার হয়ে বোল্ড হন তিনি। এর মাধ্যমে টেস্টে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি থেকে মাত্র দুই রান দূরে থাকতে সাজঘরে ফেরেন গিল। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট ভাগ করে নেন কাইল জেমিসন ও জ্যাকব ডাফি। ভারতের প্রথম পাঁচ ব্যাটারের প্রত্যেকেই ব্যক্তিগত ফিফটি ছোঁয়া রান সংগ্রহ করেছেন, যা দলটির গভীর ব্যাটিং শক্তির বহিঃপ্রকাশ ঘটায়। ভারতের প্রথম পাঁচ ব্যাটারের প্রত্যেকেই ৫০-এর বেশি রান করেছেনÑযা দলটির ব্যাটিংয়ের গভীরতারই প্রমাণ। সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে তাকে।
এর আগে ম্যাচের শুরুতে ব্যাটিং বিপদে পড়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম দিনে মাত্র ৭০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়া দলটি ঘুরে দাঁড়ায় নিকলসের ১৭৫ এবং ফিলিপসের ১১৮ রানের চমৎকার দুটি ইনিংসে ভর করে। শেষ পর্যন্ত তারা অলআউট হওয়ার আগে বোর্ডে ৩৬৮ রান তুলতে সক্ষম হয়েছিল।

