শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে উপাচার্য পদে লোকবল নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজ। যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। প্রার্থীর পিএইচডি বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে অগ্রাধিকার দেওয়া হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮। এর মধ্যে অধ্যাপক হিসেবে উল্লেখযোগ্য অভিজ্ঞতা থাকতে হবে।
পদের বিবরণ ও যোগ্যতা
- পদের নাম: উপাচার্য
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী অধ্যাপক হতে হবে এবং কোনো স্তরেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
- অভিজ্ঞতা: শিক্ষকতা, গবেষণা, একাডেমিক প্রশাসন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় সম্মিলিতভাবে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
অগ্রাধিকার ও অন্যান্য শর্ত
- অগ্রাধিকার: জ্যেষ্ঠ একাডেমিক নেতৃত্বের পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
- বেতন: বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।
- আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর।
আবেদনের প্রক্রিয়া
- আবেদনের নিয়ম: প্রয়োজনীয় সব কাগজপত্রসহ পূর্ণাঙ্গ আবেদনপত্র পাঠাতে হবে।
- যোগাযোগের ঠিকানা: চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ট্রাস্ট, প্লট–০৬, রোড/অ্যাভিনিউ–০৬, সেক্টর–১৭/এইচ–১, উত্তরা, ঢাকা–১২৩০।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা: প্রতিমন্ত্রী।
- নেত্রকোনা জেলা প্রশাসকের অধীন চাকরি, পদ ৮৬।

