সাংবাদিক লিয়াকত আলীর সুস্থতায় দোয়া ও মিলাদ মাহফিল

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি লিয়াকত আলী খানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাবের হলরুমে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়।

এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। মাহফিলে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি অসুস্থ সাংবাদিকদের দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ করে লিয়াকত আলী খান যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সেই প্রার্থনাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।