আজ ২৫ অক্টোবর ২০২৬, শনিবার ফুটবল ও ক্রিকেটের জনপ্রিয় সব ম্যাচ নিয়ে সাজানো হয়েছে আজকের ক্রীড়া সূচি। ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এল ক্লাসিকো। ম্যাচটি রাত ২টায় টি স্পোর্টস ও ট্যাপম্যাডে সম্প্রচারিত হবে। এছাড়া লা লিগার অন্য ম্যাচে সন্ধ্যা ৭টায় বিলবাও-হেতাফে, রাত ৯টা ১৫ মিনিটে সেলতা ভিগো-বেতিস এবং রাত ১১টা ৩০ মিনিটে সোসিয়েদাদ-লেভান্তে মুখোমুখি হবে। লা লিগা বিলবাও–হেতাফে সরাসরি, সন্ধ্যা ৭টা, সেলতা ভিগো–বেতিস সরাসরি, রাত ৯–১৫ মি., সোসিয়েদাদ–লেভান্তে সরাসরি, রাত ১১–৩০ মি., বার্সেলোনা–রিয়াল সরাসরি, রাত ২টা, টি স্পোর্টস, ট্যাপম্যাড।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাত ৮টায় লিভারপুল-ব্রাইটন ও ইউনাইটেড-বোর্নমাউথ ম্যাচ মাঠে গড়াবে। রাত ১০টা ৩০ মিনিটে সান্ডারল্যান্ড খেলবে লিডস ইউনাইটেডের বিপক্ষে। এই ম্যাচগুলো স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে দেখা যাবে। ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুল–ব্রাইটন সরাসরি, রাত ৮টা, ইউনাইটেড–বোর্নমাউথ সরাসরি, রাত ৮টা, সান্ডারল্যান্ড–লিডস সরাসরি, রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২।
ক্রিকেটে জাতীয় ক্রিকেট লিগের চারটি ম্যাচ সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে। ম্যাচগুলো হলো সিলেট-খুলনা, ময়মনসিংহ-চট্টগ্রাম, ঢাকা-রাজশাহী এবং রংপুর-বরিশাল। খেলাগুলো বিসিবির ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে। এছাড়া ত্রিদেশীয় সিরিজে দুপুর ২টায় পাকিস্তান ও ইংল্যান্ডের লড়াই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও পিটিভি স্পোর্টস। ক্রিকেট জাতীয় ক্রিকেট লিগ সিলেট–খুলনা ময়মনসিংহ–চট্টগ্রাম ঢাকা–রাজশাহী রংপুর–বরিশাল সরাসরি, সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি।

