৪৮তম বিসিএস (বিশেষ): আরও ১৮৪ জন চিকিৎসককে চূড়ান্ত নিয়োগ দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

দেশের স্বাস্থ্যসেবা খাতের সংকট নিরসনে আয়োজিত ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে আরও ১৮৪ জন চিকিৎসককে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। ২৫ আগস্ট ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর সরকার এই সম্পূরক গেজেট প্রকাশ করল।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন পদে দায়িত্ব পালন করবেন। জাতীয় বেতনকাঠামো ২০১৫ অনুযায়ী, তারা ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

চাকরিতে যোগদানের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট শর্তাবলি আরোপ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে এবং এই সময়ের মধ্যে প্রয়োজনীয় বনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। শিক্ষানবিশকাল শেষ হওয়ার তিন বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে প্রশিক্ষণের যাবতীয় ব্যয় সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। এই শর্ত নিশ্চিত করতে যোগদানের সময় ৩০০ টাকার স্ট্যাম্পে বন্ড জমা দেওয়া বাধ্যতামূলক। এছাড়া, যোগদানের সময় প্রত্যেককে নিজ সম্পত্তির হিসাব বিবরণী এবং যৌতুক গ্রহণ না করার অঙ্গীকারনামা দাখিল করতে হবে।

উল্লেখ্য, সারা দেশে সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে ২০২৫ সালে ৩ হাজার চিকিৎসক নিয়োগের উদ্দেশ্যে এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পিএসসির সুপারিশের ভিত্তিতে ২০২৬ সালের ২২ জানুয়ারি প্রথম গেজেট প্রকাশিত হয়, যেখানে ৩ হাজার ২৬৩ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছিল। তারা ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন। নতুন নিয়োগপ্রাপ্তদের প্রজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। চাকরির আরও তথ্য: দেশের চিকিৎসক সংকট দূর করতে আয়োজিত ৪৮তম বিসিএস (বিশেষ) থেকে আরও ১৮৪ জন চিকিৎসককে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। চাকরির আরও তথ্য: জাতীয় বেতনকাঠামো ২০১৫ অনুযায়ী তাঁদের ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে পদায়ন করা হয়েছে। চাকরির আরও তথ্য: বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার টাকা পর্যন্ত।