ইসরাইলি সেনাবাহিনী বর্তমানে তীব্র বাজেট সংকটের মুখে পড়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বাহিনীর বিভিন্ন কার্যক্রমে। চিফ অব স্টাফ ইয়াল জামির এক বিবৃতিতে জানিয়েছেন, বহুমুখী যুদ্ধের প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ সময়ে তহবিলের ঘাটতি আইডিএফের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি আরও বলেন, যখন বাহিনীর সদস্যরা সব ফ্রন্টে নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করছেন, ঠিক তখনই এই আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করা দুর্ভাগ্যজনক।
এই সংকট এমন এক সময়ে সামনে এল যখন বাড়তি সামরিক বরাদ্দ নিয়ে দেশটির প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে তীব্র বিরোধ চলছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সেনাবাহিনী প্রায় ৪০০০ কোটি শেকেল বা ১২৩০ কোটি ডলারের বাজেট ঘাটতিতে ভুগছে। এই আর্থিক টানাপোড়েনের কারণে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রয় কর্মসূচিও বাধাগ্রস্ত হচ্ছে। চাকরির আরও তথ্য: এর ফলে তাদের বিভিন্ন রকম কাজে ব্যাঘাত ঘটছে। চাকরির আরও তথ্য: এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

