৯ দিনের এক সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (৪ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর সূত্রে জানা গেছে, সফরের শুরুতেই সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে আয়োজিত ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশগ্রহণ করবেন। এছাড়া দেশটির মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শনের কথা রয়েছে তার।
সফরের পরবর্তী অংশে জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন। এই সফরকালে তিনি উভয় দেশের উচ্চপদস্থ প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক মতবিনিময় ছাড়াও বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

