৪৩তম বিসিএস নন-ক্যাডার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে নতুন করে ফলাফল প্রকাশের জন্য ৬০ দিনের সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ প্রদান করেন।

আদালতে রিট পিটিশনারদের পক্ষে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে, ৪৩তম বিসিএসে যে নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা আইন অনুযায়ী হয়নি এবং এতে স্বচ্ছতার অভাব ছিল। বিদ্যমান আইন লঙ্ঘন করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় আদালত আগামী ৬০ দিনের মধ্যে স্বচ্ছতার সাথে পুনরায় মেধা তালিকা তৈরি ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

এর আগে, নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ৪৫৫ জন বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রার্থী হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছিলেন।