একাদশ জাতীয় নির্বাচনে বিতর্কিত ভূমিকা রাখা ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ৩২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তারা তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং সবশেষ যুগ্ম সচিব (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, এই কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। বিধি অনুযায়ী, অবসরে যাওয়া এই কর্মকর্তারা অবসরজনিত সব সুবিধাদি প্রাপ্য হবেন।