রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়াজুম্মা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখেন।
স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করেন। এরপর তাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১১: ৫৫আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১২: ০১ রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়াজুম্মা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কন্টেন্ট: সংগৃহীত

