চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ২৮৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। ডলারের বিনিময় হার প্রতি ডলার ১২৩ টাকা ১১ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৩৫ হাজার ২১০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৪৭ দশমিক ৮০ মিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ ১৫ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে সদ্য বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স এসেছিল ২৮২ মিলিয়ন ডলার।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে বৈধ পথে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৯ মিলিয়ন ডলার। এটি এর আগের অর্থবছরের ৩ হাজার ৩২ দশমিক ৯০ মিলিয়ন ডলারের তুলনায় ৫২৬ মিলিয়ন ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ বেশি। সরকারি তথ্যমতে, বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধির পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা সুবিধা, ব্যাংকিং সেবার সহজলভ্যতা বৃদ্ধি এবং বৈধ পথে অর্থ পাঠানোর সুযোগ সম্প্রসারণ।
আজ রোববার বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮৫ দশমিক ৯০ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের ২৪৭ দশমিক ৮০ মিলিয়ন ডলারের তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।

