দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারে। এই পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম বড় ব্যবধানে বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাজুস প্রতি ভরি স্বর্ণের দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

কন্টেন্ট: সংগৃহীত