ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত হলেন ডিসি সৈয়দ মোহাম্মদ ফরহাদ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রশাসনিক কারণে তাকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ডিসি ফরহাদকে সদর দপ্তরে সংযুক্ত করার বিষয়ে ডিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কেবল ‘প্রশাসনিক কারণ’-এর কথা জানানো হয়েছে। তবে তার বিরুদ্ধে সময়মতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করার যে অভিযোগের কথা শোনা যাচ্ছে, সে বিষয়ে ডিএমপির তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত