এক দিনের ব্যবধানে আবারও কমল দেশের বাজারে স্বর্ণের দাম

দেশের বাজারে মাত্র একদিনের ব্যবধানে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাসের প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই দাম সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা এখন বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায় নির্ধারণ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত