মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করতে বাংলাদেশ সরকার দীর্ঘ দিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছিল। এর অংশ হিসেবে অন্যান্য দেশের মতো বাংলাদেশের রিক্রুটিং এজেন্টদেরও সমান সুযোগ প্রদানের দাবি জানানো হয়। গত ২১ ও ২২ মে ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় মালয়েশিয়ার প্রতিনিধিদল বেসরকারি রিক্রুটিং এজেন্ট নির্বাচনের একটি অভিন্ন মানদণ্ড নির্ধারণের প্রতিশ্রুতি দেয়।
সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে মালয়েশিয়া সরকার তাদের নির্ধারিত সিলেকশন ক্রাইটেরিয়া বা বাছাই নীতিমালা বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। জানা গেছে, ভারত, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের ক্ষেত্রেও একই ধরনের অভিন্ন মানদণ্ড অনুসরণ করা হবে।
নতুন নীতিমালা অনুযায়ী, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রাপ্তির পর অন্তত ৫ বছরের সন্তোষজনক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া বিগত ৫ বছরে বিদেশে কমপক্ষে ৩,০০০ কর্মী পাঠানোর প্রমাণক থাকতে হবে। একই সঙ্গে বিগত ৫ বছরের মধ্যে অন্তত ৩টি ভিন্ন গন্তব্য দেশে কর্মী পাঠানোর অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
এজেন্সিগুলোকে অবশ্যই বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রশিক্ষণ, মূল্যায়ন ও নিয়োগের বৈধ লাইসেন্সধারী হতে হবে। সেই সঙ্গে কর্মী প্রেরণকারী দেশের কর্তৃপক্ষের কাছ থেকে সদাচরণের সনদ (Certificate of Good Conduct) থাকতে হবে। কোনো এজেন্সির বিরুদ্ধে মানব পাচার, জবরদস্তিমূলক শ্রম, অর্থপাচার বা অন্য কোনো আর্থিক অপরাধের রেকর্ড থাকা যাবে না।
নীতিমালায় এজেন্সির নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্রের ওপর জোর দেওয়া হয়েছে, যেখানে আবাসন ও কারিগরি প্রশিক্ষণের সুবিধা থাকতে হবে। এছাড়া অন্তত ৫ জন আন্তর্জাতিক নিয়োগকর্তার কাছ থেকে সন্তোষজনক কাজের প্রশংসাপত্র জমা দিতে হবে। এজেন্সির কমপক্ষে ৩ বছর ধরে পরিচালিত ১০,০০০ বর্গফুট আয়তনের একটি স্থায়ী অফিস থাকতে হবে, যেখানে কর্মী বাছাইয়ের অবকাঠামোগত সুবিধা বিদ্যমান।
সবশেষে, গন্তব্য দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে আইনসম্মত ও পদ্ধতিগত নিয়ম অনুসরণের প্রমাণক থাকতে হবে। এই শর্তগুলো পূরণকারী এজেন্টদের তালিকাভুক্ত করার জন্য বাংলাদেশ সরকার মালয়েশিয়ার কাছে অনুরোধ জানাবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, উল্লিখিত মানদণ্ড পূরণে সক্ষম বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টদের আগামী ৭ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ মন্ত্রণালয়ে আবেদন দাখিল করতে হবে।
এই প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। আগ্রহী এজেন্সিগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এজেন্সির অনুকূলে পৃথক পৃথক ৫ জন আন্তর্জাতিক নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত সন্তোষজনকভাবে অভিবাসন কার্যক্রম সম্পাদানের প্রশংসাপত্র থাকতে হবে।
এমতাবস্থায়, উপরে বর্ণিত ‘নির্ধারিত সিলেকশন ক্রাইটেরিয়া’ পূরণে সক্ষম বাংলাদেশের বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টসমূহকে আগামী ০৭ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপরোল্লিখিত কাগজ
ক্যাম্প অফিস: ১১/৫ কলাবাগান, ঢাকা, ১২০৫ ইমেইল: info@.com Phone: +88 01715 800 701
আগামীতে এসব অভিন্নভাবে মানদন্ডের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মায়ানমারের রিক্রটিং এজেন্ট ঠিক করা হবে বলেও জানা গেছে।
এজেন্সির বিরুদ্ধে জবরদস্তিমূলকভাবে শ্রমে নিয়োগ, মানব পাচার, শ্রম আইন লঙ্ঘন, জোরপূর্বক অর্থ আদায় (extortion), অর্থপাচার বা অন্য কোনো আর্থিক অপরাধ এবং অনৈতিক অভিবাসন কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড থাকা যাবে না।
ববস্থাপনা সম্পাদক: মোস্তাফিজুর রহমান মোস্তফা মাল্টিমিডিয়া সম্পাদক: মোহাম্মদ সাগর

