ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর একটি নগ্ন ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। ৩৯ বছর বয়সী এই অভিনেত্রীর এমন সাহসী ছবি দেখে রীতিমতো চমকে গিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) অঙ্কিতা চক্রবর্তী তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবিটি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, তিনি বিছানায় বসে আছেন এবং তার শরীরে কোনো পোশাক নেই। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া অবস্থায় জানালার ফাঁক দিয়ে আসা আলোর রেখা তার মুখে পড়েছে। এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আলো আর ছায়া’।
ছবিটি প্রকাশের পরপরই নেটিজেনদের একাংশ তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকে ছবিটিকে ‘অশ্লীল’ আখ্যা দিয়ে নানা ধরনের কটূক্তি ও ট্রল শুরু করেছেন। অর্পিতা নামের একজন ব্যবহারকারী কটাক্ষ করে লিখেছেন, ‘ওমা! আমি ভাবলাম, শ্মশান থেকে মরা উঠে বসে পড়েছে।’ চৈতালি ঘোষ নামে আরেকজন মন্তব্য করেছেন, ‘আগে মানুষ জামাকাপড় পরে সভ্য হয়েছিল। এখন মানুষ জামাকাপড় খুলে সভ্যতা প্রদর্শন করছে।’ নূপুর ঘোষের মতে, অভিনেত্রীর মানসিক ভারসাম্য নিয়ে সমস্যা থাকতে পারে। এছাড়া সুস্মিতা দত্তের মতো ভক্তরা তার অভিনয় দক্ষতার প্রশংসা করলেও এই ধরনের ছবি পোস্ট করায় বিরক্তি প্রকাশ করেছেন।
তন্ময় নামে আরেকজন মন্তব্য করেছেন, ‘আহা, এই বয়সে এসে আবার এসব কেন?’ কেউ কেউ আবার বিতর্ক এড়াতে এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কারসাজি বলেও মন্তব্য করেছেন। কমেন্ট বক্সে এমন অসংখ্য নেতিবাচক ও নোংরা মন্তব্য ভেসে বেড়াচ্ছে, যা প্রকাশের অযোগ্য।
উল্লেখ্য, কেবল নগ্ন ছবি নয়, গত মে মাসে ‘অভিশপ্ত নাইটি’খ্যাত পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন অঙ্কিতা। সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২০ সালে দেবালয় পরিচালিত ‘পবিত্র পাপীজ’ সিরিজে অভিনয় করেছিলেন তিনি। ২০২১ সালে সিরিজটির সাকসেস পার্টিতে পরিচালক তাকে জোর করে চুম্বনের চেষ্টা করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি পরিচালককে আইনি নোটিশও পাঠিয়েছিলেন বলে জানান।
ব্যক্তিগত জীবনে ২০২২ সালে দীর্ঘদিনের বন্ধু ও অভিনেতা প্রান্তিক ব্যানার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অঙ্কিতা চক্রবর্তী। পাহাড়ে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তারা সাতপাকে বাঁধা পড়েছিলেন। তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই সম্পর্ক। ২০২৫ সালের শেষের দিকে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল।

