কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে লিডিয়ান ব্যান্ডের নতুন গান

দেশের রক সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিনে তাকে বিশেষ শ্রদ্ধা নিবেদন করেছে ‘লিডিয়ান’ ব্যান্ড। প্রায় এক দশক আগে যাত্রা শুরু করা এই ব্যান্ডটি আইয়ুব বাচ্চুর সংগীত দর্শনে অনুপ্রাণিত হয়ে নিয়মিত রক গান পরিবেশন করে আসছে।

গতকাল শিল্পীর জন্মদিনে ব্যান্ডটির ফেসবুক পেজে ‘ওই সম্মোহনের সুর’ শিরোনামের নতুন গানটি প্রকাশ করা হয়েছে। ব্যান্ডের সদস্য রাজেশ মজুমদার ও তার সহশিল্পীরা আইয়ুব বাচ্চুর দেখানো পথ অনুসরণ করেই এই সংগীত চর্চা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।