নতুন সিনেমা ‘যাযাবর’ নিয়ে বড় পর্দায় ফিরছেন আশনা হাবিব ভাবনা

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বড় পর্দায় হাজির হচ্ছেন ‘যাযাবর’ শিরোনামের নতুন একটি সিনেমা নিয়ে। তানবীর হাসানের পরিচালনায় এই সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও তিনি নিজেই তৈরি করেছেন। সিনে মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমার শুটিং চলতি মাসের শেষ দিকে শুরু হওয়ার কথা রয়েছে।

সিনেমাটিতে ভাবনার বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। এছাড়া বিভিন্ন চরিত্রে ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম ও ইভান সাইরসহ আরও অনেকে অভিনয় করবেন।