ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি

  • প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়
  • পদের নাম: উপসহকারী প্রকৌশলী
  • পদসংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (জাতীয় বেতন স্কেল অনুযায়ী)

শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলি

আবেদনকারীকে এসএসসি পাস হতে হবে। পাশাপাশি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমমানের বিষয়ে ৩ থেকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনে জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.০০ অথবা সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৭৫ থাকতে হবে এবং দ্বিতীয় বিভাগ বা সমমানের ফলাফল অর্জন করতে হবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে ৫০ টাকা মূল্যের নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। পূরণকৃত আবেদনপত্রের সাথে ৭৫০ টাকার ব্যাংক ড্রাফট এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রশংসাপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২০৩ নম্বর কক্ষে রেজিস্ট্রারের দপ্তরে সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে। চাকরির আরও তথ্য: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর অফিসে ১ টি পদে উপসহকারী প্রকৌশলী নিয়োগ করা হবে।