জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে দুরন্ত টিভির বিশেষ আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে দুরন্ত টিভি সাজিয়েছে বিশেষ আয়োজন ‘গানের পাখি বুলবুল’। ফরিদা লিমা পরিচালিত এই অনুষ্ঠানে গান পরিবেশন করেছে দেবস্মিতা কুণ্ডু, আনন্দী ঘোষ, আহনাফ নবী আরিক, তানচৈ বালা তীথি এবং তাশফিয়া তাসনিম গুনগুন।

অনুষ্ঠানটি আগামী ২৭শে আগস্ট সকাল ৮টা এবং দুপুর ১২টায় দুরন্ত টিভিতে প্রচারিত হবে।